
ইমাম হোসেন, যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনে দায়ের করা মামলায় মোঃ মাহবুব রহমান (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘারপাড়া থানায় দায়ের করা মামলা নং-১৪, তারিখ ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, পিতা-মাতার ভরণপোষণ আইনের ওই মামলায় অভিযুক্ত মোঃ মাহবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুব রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।