ইমাম হোসেনয়ঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া গ্রামে অবৈধভাবে সার পাচারের সময় ৩ ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ২৩ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি সারসহ মোট ৩৮ বস্তা সার জব্দ করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরিচালিত অভিযানে এসব সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযানে আটক তিন ব্যক্তিকে সার ব্যবস্থাপনা আইনে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।