বি. সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডো’র উদ্যোগে “Gender Responsive Disaster Risk Reduction in Bangladesh (GRDRRIB)” প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) পাইকগাছা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়। সংস্থার চেয়ারম্যান দীপ্তী রানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পানি উন্নয়ন বোর্ড (পাইকগাছা)-এর উপ-সহকারী প্রকৌশলী মো. রিয়াজুল আজাদ, পাইকগাছা প্রেসক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক সাংবাদিক বি. সরকার এবং সিপিপি’র ইউনিয়ন টিম লিডার গোরাচাঁদ মহলদার। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থা এবং উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী নেতৃত্বভিত্তিক কমিউনিটি উদ্যোগসমূহ তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগী। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা রিট সরকার, মনিটরিং, লার্নিং অ্যান্ড রিপোর্টিং অফিসার রাইমোহন সরকারসহ উপজেলার লতা ও দেলুটি ইউনিয়নের উপকারভোগী টিম লিডাররা। উল্লেখ্য, জাতিসংঘের সংস্থা UN Women-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা Association for Social Development & Distressed Welfare (ASDDW) “Gender Responsive Disaster Risk Reduction in Bangladesh (GRDRRIB)” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যক্রম দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন এবং পাইকগাছা উপজেলার লতা ও দেলুটি ইউনিয়নে পরিচালিত হচ্ছে।এই অবহিতকরণ সভাটি ছিল GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের সূচনা সভা (Inception Meeting)।