নিজস্ব প্রতিবেদক।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহরিয়ার হক-এর আম্মাজানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক যশোরের সংবাদ-এর সম্পাদক ও প্রকাশ, নাসিম রেজা নাসির
এক শোকবার্তায় সম্পাদক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি বলেন, মা হারানোর বেদনা অত্যন্ত গভীর ও অপূরণীয়। মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।
দৈনিক যশোরের সংবাদ পরিবার মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
মহান আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন। আমিন।