যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোরের কেশবপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে উপজেলার ভালুকঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, লাভলু মোল্লা কৌশলে ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরী ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তারা কেশবপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লাভলু মোল্লাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
কেশবপুর থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।