যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ
মনিরামপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা ও অভয়নগরের আল হেলাল ইসলাম একাডেমী হাইস্কুলের সহকারী শিক্ষক পলাশ বিশ্বাস (৪৭) আর নেই। পরিবার, সহকর্মী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতা (ডিপ্রেশন) জনিত সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।
একটি প্রাণহানি কোনো সমস্যার সমাধান নয়। মানসিক কষ্টও শারীরিক অসুস্থতার মতোই বাস্তব—এ নিয়ে খোলামেলা কথা বলা, পরিবার-বন্ধুদের পাশে থাকা এবং সময়মতো পেশাদার সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পলাশ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।